দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ২১ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সামনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টিরি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

 

তিনি বলেন, ‘ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি, এই কমিশন পুনর্গঠন করে ছাড়বই।’

 

এরআগে বেলা ১১টা ৪০ মিনিটের থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে এনসিপি। এ সময় সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদেরও নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল। ভবনের সামনের রাস্তায় বসানো হয়েছিল কাঁটাতারের ব্যারিকেডও। বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা এলাকার প্রতিনিধিদের বক্তব্য শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বক্তব্য দেন।

 

বিক্ষোভ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি চেয়েছিলাম, নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচন কমিশন ও সংবিধান নিষিদ্ধ হয়নি।’

 

তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইসি পুনর্গঠন হবে, স্থানীয় নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হবে ও আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। এ প্রত্যাশায় বিক্ষোভ সমাপ্তি করছি।’

 

এদিন দুপুর সোয়া ২টায় দিকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন এনসিপি নেতা-কর্মীরা। এ সময়ে তারা ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

এর আগে মঙ্গলবার রাতে, রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে ইসি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT