দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ড. মুহাম্মদ ইউনূস ১৮ কোটি মানুষের ইউনূস : জয়নাল আবদিন ফারুক

ড. মুহাম্মদ ইউনূস ১৮ কোটি মানুষের ইউনূস : জয়নাল আবদিন ফারুক

ঢাকা, ২৩ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস শুধু একজন ব্যক্তি ইউনূস নন, তিনি ১৮ কোটি মানুষের ইউনূস।

 

ড. ইউনূসের প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান দলের চেয়ারপারসনের এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ড. ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না।

 

গণমাধ্যমে এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হাতাশা এবং তার পদত্যাগের ভাবনার সংবাদে তিনি বিস্মিত জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এই খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।’

 

প্রধান উপদেষ্টার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আপনাকে কী জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম। নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেল নিবার্চনের রোডম্যাপ দেয়া হচ্ছে না।’

 

তিন উপদেষ্টার পদত্যাগ দাবির নেপথ্য কারণও ইঙ্গিত দেন জয়নুল আবদিন ফারুক। বলেন, ‘কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

 

দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে ফারুক বলেন, ‘এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছি। অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT