দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা চেষ্টার ইসরায়েলের মিশন ব্যর্থ করে দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা চেষ্টার ইসরায়েলের মিশন ব্যর্থ করে দিল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টা চালিয়েছে ইসরায়েল। তবে দেশটির এ মিশন ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দা বাহিনী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যা প্রচেষ্টা প্রতিরোধে সফল হয়েছে। দেশটি এই চক্রান্তকে ‘একটি বড় ইসরায়েলি ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধ এবং আরাকচি জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুতির মধ্যে এমন তথ্য সামনে এসেছে।

 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, আরাঘকচির উপদেষ্টা মোহাম্মদ হোসেইন রঞ্জবারান এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, ইরানি গোয়েন্দারা এই হত্যাচেষ্টার ষড়যন্ত্র উদ্ঘাটন করে তা ব্যর্থ করে দিয়েছে।

 

তিনি লিখেছেন, মায়ের মাটির অজানা সৈনিকদের (ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা) নিরাপত্তা ব্যবস্থার জন্য না হলে, হয়তো কয়েক দিন আগেই তেহরানে এই বড় ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়িত হয়ে যেত। আলহামদুলিল্লাহ, তা ব্যর্থ হয়েছে।

 

রঞ্জবারান আরও জানান, জেনেভা সফরের ঘোষণা আসার পর থেকেই ইসরায়েলি হামলার আশঙ্কা বেড়েছিল। তবে তিনি বলেন, সাইয়্যেদ আব্বাস আরাঘচি নিজেকে পররাষ্ট্র দপ্তরের প্রধানের চেয়ে মাতৃভূমির একজন সৈনিক বলে মনে করেন।

 

উল্লেখ্য, সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইরানের একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি তিন দশকের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক কূটনীতিতে তিনি ইরানের মুখ্য আলোচক হিসেবে বিশ্বপর্যায়ে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT