দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণতন্ত্রের বাস্তবায়ন বা গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনও সম্পন্ন হয়নি : রুহুল কবির রিজভী

গণতন্ত্রের বাস্তবায়ন বা গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনও সম্পন্ন হয়নি : রুহুল কবির রিজভী

জেলা প্রতিনিধি (পাবনা), ২০ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে পাবনার চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার প্রবীণ বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের বাস্তবায়ন এখনও সম্পন্ন হয়নি। এ সময় আবু তাহেরর হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন তিনি।

 

তিনি বলেন, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। তবে, গণতন্ত্রের বাস্তবায়ন বা গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনও সম্পন্ন হয়নি। এখনও বহু চক্রান্ত-ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বিগত ১৬ বছর আমাদের মূল প্রেরণা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর ভয়াবহ নির্যাতন হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই গুমের শিকার হয়েছেন। কেউ-ই মামলা থেকে রেহায় পায়নি। ভয়ংকর এক ফ্যাসিবাদী শেখ হাসিনার দুঃশাসন থেকে গত বছর ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে মুক্ত হয়েছি।

 

রুহুল কবির রিজভী বলেন, চক্রান্ত, ষড়যন্ত্র এখনো থেমে নেই। পার্শ্ববর্তী দেশ যখনই দেখেছে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছে তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা ও অপ্রপ্রচার সেখান থেকে চালু হচ্ছে। তাদেরকে পুর্নবাসনের জন্য আজকে ভারতের নীতি নির্ধারকরা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনের ফসল। ১৬ বছরের নিরন্তর আন্দোলন ও জুলাই-আগস্টের রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনটাকে তারা সহ্য করতে পারছে না।

 

তিনি বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ১৬ বছর মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে। লুট করে সে টাকা পাচার করেছে। যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া। সেখানে তারা বেহেস্তের স্বর্গীয় সুখ লাভ করছে। যারা বেশিদূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।

 

তাই এই আন্দোলনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, যিনি পুরো জাতিকে সংগঠিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা টার্গেট করেছে। ১৬ বছর ধরে তাকে টার্গেট করে রেখেছিল। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছে। তাদের যারা মেন্টর, তাদের যারা গুরু এখন তাদেরকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

 

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ। পৃথিবীর যত বড়ই শক্তিধর দেশ হোক। তারা যদি মনে করে এদের আমরা নিয়ন্ত্রণে রাখবো, বশে রাখবো। এদেরকে আমরা দমিয়ে রাখবো, এদের ওপর আমরা মাতবরি করব, বাংলাদেশের মানুষ কোনো দিনই সহ্য করেনি, এখনো সহ্য করবে না।

 

এদেশের মানুষ নির্ধারণ করবে তাদের শাসককে হবে। তারাই ভোট দিয়ে নির্ধারণ করবে কোন দলকে তারা নির্বাচিত করবে। এ জন্যই আমরা দীর্ঘ ১৬ বছর নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রাম করে গেছি। আমরা বুকে গুলি খেয়েছি। অত্যাচারিত হয়েছি। কিন্তু আমরা কেউ শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি।

 

নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ড. ইউনূস সাহেবের বৈঠক হয়েছে। আমরা আশা করছি অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যেই। আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সঠিক সিদ্ধান্তে।

 

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT