দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা আবারও তেলেগু ছবিতে

বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা আবারও তেলেগু ছবিতে

বিনোদন ডেস্ক, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আবারও তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা। এর আগে মুক্তা অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’-এ।
আর গত বছর দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক ঘটে তেলেগু ছবিতে। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাবুডু’। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ভারতে।

প্রথম ছবিতেই সেখানকার নির্মাতাদের নজরে এসেছেন তিনি। ফলে চুক্তিবদ্ধ হন নতুন আরেকটি ছবিতেও। এবার মেঘলা মুক্তা জানালেন সেই নতুন ছবির খবর। ছবিটির নাম ‘ইয়্যারা চ্যারা’।

এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিংও। ছবিটির পরিচালকের নাম সুমন। ভৌতিক গল্পের এই ছবির নিজের অংশের বেশির ভাগ কাজ শেষ করে সম্প্রতি বাংলাদেশ ফিরেছেন মেঘলা। সিনেমায় মেঘলার নায়ক হিসেবে আছেন শ্রীকান্ত।

নতুন কাজটি নিয়ে দারুণ আশাবাদী মেঘলা। তিনি বলেন, এখানে অভিনয় করে আমি খুশি। হায়দ্রাবাদের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করেছি। আপনাদের দোয়া থাকলে আমার বিশ্বাস খুব দ্রুত তেলেগু ইন্ডাস্ট্রিতে আমি একটা ভালো অবস্থান তৈরি করতে পরবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT