দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে

পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী তার নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা চালাতে পারে।

 

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কঠোরভাবে সতর্ক থাকা এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রেখে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

 

এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তাদের দূতাবাসের কর্মী সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

 

মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে এসব তথ্য জানা গেছে। তাতে বলা হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে।

 

স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দফতরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

 

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অনিশ্চিত হওয়ায় বৈরুতে অবস্থিত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’

 

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানায়, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT