মির্জাপুর (টাঙ্গাইল), ২৩ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মহড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দেশবাসীকে উপহার দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, যারা মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। একইসাথে পুলিশ বাহিনীরও যদি কারও ভুল থেকে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় তিনি পুলিশ ট্রেনিং সেন্টারের পরিবেশ দেখে ভূয়সী প্রশংসা করেন।
এর আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পিটিসি কর্তৃপক্ষ। পরে তিনি পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাকাডেমিক হল পরিদর্শন করে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত পুলিশদের খোঁজখবর নেন। পরে তিনি শহীদ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যাপীঠসহ অতিথি পরিবহনে চড়ে তিনি পুরো কমপ্লেক্স ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ বাহিনীর একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply