দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টানা তিন ছক্কার পর জেসন রয়কে ফেরালেন মেহেদী হাসান মিরাজ

টানা তিন ছক্কার পর জেসন রয়কে ফেরালেন মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ৩৫ তম ওভারে বল করতে চরম অস্বস্তিতে পড়েন মেহেদী হাসান মিরাজ। শতক হাঁকিয়ে খেলতে থাকা জেসন রয় টানা তিনবার মাঠের বাইরে পাঠান বল। চতুর্থ বলেও এক পা এগিয়ে হাঁকিয়েছিলেন। কিন্তু এবার মিরাজের ফাঁদে তাকে পা দিতেই হল। মিস টাইমিংয়ে মাশরাফির হাতে ধরা পড়লেন ১৫৩ রানে।

স্কোর:
ইংল্যান্ড ২৩৬/৩ (৩৫)
রয় ১৫৩ (১২১)
বেয়ারস্টো ৫১ (৫০)
জো রুট ২১ (২৯)
জস বাটলার ৬* (৯)
ইয়ন মরগান ০* (১)

রুটকে ফেরালেন সাইফুদ্দিন

জেসন রয় একপাশ আগলে দাঁড়িয়ে আছেন। শুধু দাঁড়িয়েই নেই। রীতিমতো রানের বন্যায় বইয়ে দিচ্ছেন। তবে স্বস্তির বিষয় হলো দ্বিতীয় উইকেটে নামা জো রুটের সঙ্গে বড় জুটি তৈরি হতে দেননি সাইফুদ্দিন। ২১ রানে তাকে বোল্ড করে ফিরিয়েছেন।

রয়কে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন জস বাটলার।

স্কোর:
ইংল্যান্ড ২১০/২ (৩২.৩)
রয় ১৩১* (১১১)
বেয়ারস্টো ৫১ (৫০)
জো রুট ২১ (২৯)
জস বাটলার ২* (৪)

রয়ের সেঞ্চুরি, দাপট দেখাচ্ছে ইংল্যান্ড

ঝড়ের বেগটা কমেছে। তবে একেবারে থেমে যায়নি। আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো কচুকাটা করছিলেন বাংলাদেশ বোলারদে। সেই ধারায় ছেদ এনেছেন মাশরাফি। তিনি তুলে নিয়েছেন অর্ধশতক হাঁকানো বেয়ারস্টোকে।

তবে জেসন রয় থামছেন না। ক্যারিয়ারের দশম শতক হাঁকিয়ে ব্যাট করে যাচ্ছেন। তাকে সঙ্গ দিচ্ছেন জো রুট।

স্কোর:
ইংল্যান্ড ১৭৩/১ (২৭.৩)
রয় ১০১* (৯৪)
বেয়ারস্টো ৫১ (৫০)
জো রুট ১৭* (২১)

উইকেটের জন্য মরিয়া বাংলাদেশ

টসভাগ্য সহায় হলেও আগে ফিল্ডিং করার সিদ্ধান্তকে এখনো সঠিক প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জেসন রয়ের ব্যাট থেকে রানের ফোয়ারা বের হচ্ছে।

এদিন শুরুতেই সাকিবের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন দলপতি মাশরাফি। অপরপ্রান্ত থেকে বোলিংয়ে আসেন তিনি নিজেই। প্রথম ৫ ওভারে রান ছিল যেখানে ১৫ সেখানে জেন রয়ের ঝড়ো অর্ধশতকে ১২ ওভারেই ৮৮ রান তুলে ফেলে ইংলিশরা।

স্কোর:
ইংল্যান্ড ৮৮ (১২.২)
রয় ৫১* (৪২)
বেয়ারস্টো ৩৪* (৩৩)

যে একাদশ নিয়ে মুখোমুখি ইংল্যান্ড-বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আবহাওয়ার কারণে পিচ ঢাকা ছিল দীর্ঘক্ষণ। তাই একজন অতিরিক্ত পেস বোলার খেলানোর ইচ্ছা ছিল বলে টসের পর জানান মাশরাফি। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখার জন্য দলে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়নি।

অপরদিকে ইংল্যান্ড একাদশে একজন অতিরিক্ত পেসার খেলানো হবে বলে যে ধারণা করা হচ্ছিল সেটা করা হয়নি। তারা স্পিনিং অলরাউন্ডার মইন আলীর পরিবর্তে স্পিনার আদিল রশিদকে দলে রেখেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, জোফরে আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT