দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া ৪৩ দিন পর নগর ভবনে

ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া ৪৩ দিন পর নগর ভবনে

ঢাকা, ২৬ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে প্রবেশ করলেন সংস্থার প্রশাসক মো. শাহজাহান মিয়া। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের কারণে এতদিন নগর ভবনে যেতে পারেননি তিনি।

 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিএনপিপন্থী জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নেতারা। অভ্যর্থনা জানান সংগঠনটির সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু। তারা নগর কর্তৃপক্ষকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অনেক কাজ রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে বাজেট প্রণয়নসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্রুত শুরু করা হবে।’

 

তিনি আরও জানান, আজ থেকেই ডিএসসিসির সব বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্ব পালনে ফেরার আহ্বান জানান।

 

প্রশাসকের আগমনের দিনই ডিএসসিসির প্রকৌশল বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে উপস্থিত হন এবং নিজেদের বিভাগীয় কাজ শুরু করেন।

 

অন্যদিকে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রশাসক ও প্রকৌশল দপ্তরকে সহযোগিতা করতে।’

 

এর আগে, গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁরা দাবি জানান, ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এই দাবির পরিপ্রেক্ষিতেই নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে এবং প্রশাসক শাহজাহান মিয়া আর সেখানে যেতে পারেননি।

 

তবে আন্দোলনকারীরা গত রবিবার এক বিবৃতিতে জানান, তারা চলমান কর্মসূচিকে কিছুটা সীমিত করে নগরের জরুরি সেবা কার্যক্রমে সহযোগিতা করবেন। যদিও তখনো প্রশাসক ও প্রকৌশল বিভাগের কার্যক্রম স্থগিত রাখার কথা বলেন তারা।

 

অবশেষে সমঝোতার এক ইঙ্গিত পাওয়া গেছে আজকের ঘটনাপ্রবাহে। নগর ভবনের পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ার পথে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT