দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাভারে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ৫ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

সাভারে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ৫ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

সাভার-ঢাকা, ২৮ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে  একটি চৌকস টিম ২৭/০৮/২৫ খ্রিস্টাব্দ ২৩:৪৫ ঘটিকায় সাভার রেডিও কলোনি এলাকা হইতে ডাকাতির প্রস্তুতিতে কালে ডাকাত দলের সদস্য ০১। মোঃ সোহাগ মোল্লা (২৭), পিতা- সামান মোল্লা, মাতা-মৃত সেলিনা বেগম, সাং-উজান গোপিন্দ পশ্চিমপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ, ০২। মোঃ সুজন মিয়া (৩০), পিতা- মোঃ ফজল মিয়া, মাতা- মোছাঃ চায়না বেগম, সাং-কুরংগী, সোয়াপুর (০৮ নং ওয়ার্ড), থানা- ধামরাই, জেলা- ঢাকা, ০৩। চাঁন মিয়া (২৭), পিতা-পরান বেপারি, মাতা-চায়না বেগম, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (৮ নং ওয়ার্ড), থানা-মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, ০৪। মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মৃত নূর হোসেন, মাতা-জমেলা খাতুন, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (০৮ নং ওয়ার্ড), থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ,  ০৫। হৃদয় (২৫), পিতা- মোঃ উজ্জল শেখ, মাতা- ময়না বেগম, সাং- বলরামপুর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং- নয়ারহাট থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।

 

গ্রেফকারকৃত আসামীদের হেফাজত হইতে (ক) ০১ (এক) টি খেলনা পিস্তল ষ্টীল কালার। যাহার বাট কালো প্লাষ্টিক কপারে আবৃত্ত। বডিতে ইংরেজিতে PIETRO.BERETTA MOD92FSCAL9 MADE IN CHINA M9-PERETTA লেখা আছে, বাটসহ লম্বা ৯ ইঞ্চি, (খ) ০১ (এক) টি ষ্টীলের ধারালো চাপাতি প্লাষ্টিকের বাটসহ লম্বা ১১ ইঞ্চি, (গ) ০১ (এক) টি লাল কসটেপ মোড়ানো লোহার রড লম্বা ২০ ইঞ্চি, (ঘ) ০৪ (চার) টি লোহার রড। যাহার প্রতিটি লম্বা ৩ ফিটসহ উদ্ধার করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।

 

আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়  আসামী মোঃ সোহাগ মোল্লা (২৭), এর বিরুদ্ধে ০৫ টি মামলা এবং আসামী মোঃ সুজন মিয়া (৩০),  এর বিরুদ্ধে ০২ টি মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT