দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সড়ক, নৌ ও রেলপথে রাজধানীতে ফিরছেন নগরবাসী : পথে কোনো দুর্ভোগ নেই

সড়ক, নৌ ও রেলপথে রাজধানীতে ফিরছেন নগরবাসী : পথে কোনো দুর্ভোগ নেই

ঢাকা, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদ শেষে জীবিকার টানে সড়ক, নৌ ও রেলপথে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ভোর রাত থেকেই রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল সরগরম ফিরে আসা মানুষের পদচারণায়। ফিরতি পথে কোনো দুর্ভোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

শনিবার (০৮ জুন) ভোর ৪টার পর থেকেই দক্ষিণাঞ্চলের যাত্রী নিয়ে একের পর এক লঞ্চ ভিড়তে থাকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদ শেষে মায়ার বাঁধন আলগা করে শেকড় থেকে জীবিকার টানে কর্মস্থলে ফেরার প্রচ্ছন্ন কষ্ট থাকলেও নির্বিঘ্ন নৌপথ যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

রেলপথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ফিরছেন রাজধানীতে। দু’একটি ট্রেনের শিডিউল কিছুটা এদিক-সেদিক হলেও তেমন দুর্ভোগ ছিল না। যাত্রীদের একজন জানান, যাওয়ার সময় নীলসাগরে গেছিলাম। ট্রেনটা পাঁচঘণ্টা লেট ছিল। আসার সময় ঠিক মতোই এসেছে।

এদিকে গাবতলী বাস টার্মিনালেও দেখা যায় ঢাকায় ফিরে আসা মানুষের ভিড়। মহাসড়কে কোনো যানজট না থাকায় তারাও ফিরছেন সানন্দেই। তারা জানান, কোনো যানজট নাই, ভালভাবে আসছি।

তবে ঈদের চতুর্থ দিনেও কিছু মানুষ রাজধানী ছাড়েন নাড়ির টানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT