দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা

খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান চালালে পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ আশঙ্কা করেছে।

 

সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা বলেন, যদি ইসরায়েল গাজায় ঢোকে, এখানকার মানুষ পালানোর কোনো জায়গা পাবে না। আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছি। বর্তমানে গাজায় জনগণের চাহিদা মেটাতে সক্ষম একমাত্র সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ।

 

তিনি জানান, খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচেও গেছে। তিনি ইসরায়েলকে অবিলম্বে সাহায্য পাঠানোর ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

 

জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট আরও ছড়িয়ে পড়তে পারে দেইর আল-বালাহ ও খান ইউনুস এলাকায়। বর্তমানে গাজার ৫ লাখেরও বেশি মানুষ রয়েছে পঞ্চম ধাপে, যা খাদ্য নিরাপত্তাহীনতার সবচেয়ে ভয়াবহ ও অপরিবর্তনীয় স্তর। আরও প্রায় ১০ লাখ মানুষ আছে চতুর্থ ধাপে, যা জরুরি পর্যায়ের ক্ষুধা।

 

প্রাণহানির চিত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে— ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৬২ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। খাদ্যের সন্ধান করতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ১৫ হাজার। দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন ৩১৩ জন, এর মধ্যে ১১৯ জন শিশু।

 

সূত্র : শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT