দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উদারপন্থি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মির্জা ফখরুল

উদারপন্থি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মির্জা ফখরুল

ঢাকা, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তাক্ত জুলাই’ এর প্রকাশনা উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উদারপন্থার রাজনীতি সরিয়ে ‘উগ্রবাদ’ নিয়ে আসার ষড়যন্ত্র চলছে।

 

তিনি বলেন, আপনারা মনে রাখবেন দেশে একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে, এই দেশে মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থি রাজনীতি, উদারপন্থি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।

 

আমাদেরকে সেজন্য উদারপন্থি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

মির্জা ফখরুল বলেন, আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, সেই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো? এই যে একটা এক ধরনের শঙ্কা- আশঙ্কা এবং এক ধরনের হতাশা এসে যায়।

 

আমি যেটা সবসময় বলি যে,নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়তেই হবে। এই কারণে যে এর কোন বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।

 

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন থেকে, বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্যে এবং বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে।

 

তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্খিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব।

 

মির্জা ফখরুল বলেন, গতকাল একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা হয়েছিলো। সেখানে তিনি যে কথা বললেন সেটা আমার খুব পছন্দ হয়েছে। তিনি বলেছেন, আপনারা কি করছেন না করছেন জানিনা? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাঁকিয়ে আছে। বিএনপি পরিবর্তন আনবে। যে ফ্যাসিবাদ ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে এগুলোর পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এটা মানুষের আশা।

 

ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না, ওই জায়গাটা ধরে নেবেন এবং সেটা যেন ফলপ্রশু হয় আমরা যেন সেখানে পৌঁছাতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি আবারো আপনাদেরকে অনুরোধ করব যে, আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই যে, আমরা আমাদের দেশের মানুষের যে আশা, যে প্রত্যাশা, যে স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্যে আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করব। এটা সবাইকে মনে রাখতে হবে।

 

মির্জা ফখরুল বলেন, আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী-সুহৃদ-নেতা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে, এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোন খারাপ কাজ করছে এটা খুব জরুরি।

 

আপনারা মনে করবেন না যে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এটা অনেকেই মনে করছেন মনে করছেন বলে এই দুবৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে, আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে।

 

তিনি বলেন, আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতাকর্মীদের জনগণের সামনে নিয়ে আসতে হবে।

 

আসুন আমরা সেই লোককে আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাই। আমি বারবার বারবার বলেছি আপনারা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের উত্তোরণের জন্য আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি। এই গণতন্ত্রের উত্তোরণের জন্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কী কষ্ট তিনি পেয়েছেন সেটা সবাই জানি। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি ১৫/১৬ বছর ধরে নির্বাস বিদেশে অবস্থান করেছে, আমাদের অসংখ্য একটা ঘুম হয়ে গেছে ঘুম ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরাও চোখের পানি রাখতে পারি আজকে ওই যে আমাদের ত্যাগ স্বীকার এই ত্যাগকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে।

 

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, গ্রন্থের লেখক সৈয়দা ফাতেমা সালাম ও প্রকাশক জহির দীপ্তি বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT