দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশুলিয়ায় ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

আশুলিয়া-সাভার, ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা উত্তর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

 

আজ শনিবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়কে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

এসময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আশুলিয়া থানার কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত  প্রদক্ষিণ করে আবার বাইপাইল ত্রীমোড় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন।

 

এতে করে মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই লেনেই ৩০ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে জনদূর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে  আগামী ২৪ ঘন্টার মধ্যে ভিপি নুরের ওপর হামলা কারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা-আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন তারা।

 

 

কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন দলটির নেতাকর্মীরা।

 

এসময় বিক্ষোভ থেকে ‘আপা গেছে যেই পথে’, ‘ জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, অবিলম্বে জাপা নিষিদ্ধ চাই’সহ বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দেওয়া হয়।

 

এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদ, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্নব কুমার শীর্ষেন্দু, অ্যাডভোকেট রিপনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT