দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে, কেউ এটাকে থামাতে পারবে না : প্রেস সচিব

নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে, কেউ এটাকে থামাতে পারবে না : প্রেস সচিব

ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই সিদ্ধান্ত অনড় আছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।’

 

তিনি আরও বলেন, ‘নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কেউ এটাকে থামাতে পারবে না।’

 

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানান শফিকুল আলম। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

শফিকুল আলম বলেন, ‘আহত নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।’

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

 

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার এই ঘটনার সম্পূর্ণ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT