দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর থেকে উত্তরা সাত নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। তাহলে কি জিএম গ্রেপ্তার হতে যাচ্ছেন এমন— গুঞ্জন ছড়িয়ে পড়েছে আশপাশে।

 

তবে পুলিশ বলছে— শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এদিন রাতে জাতীয় পার্টির কাকরাইল অফিস ঘেরাও কর্মসূচি দেয় দলটি। সেখানে উভয়দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে আইনশৃঙ্খবাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে। এতে নুর, রাশেদ, সম্রাটসহ অনেকে গুরুতর আহত হন।

 

এদিকে উত্তরায় জিএম কাদেরের বাসভবন ঘিরে আশপাশে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও ছাত্র-জনতা। তারা জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এরই মধ্যে, উপস্থিত সবাই জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করার প্রস্তুতি নিচ্ছে।

 

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহিদুল ইসলাম বলেন, ‘সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হবে এমন কোনো বিষয় নেই।’

 

উত্তরা বিভাগের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘সেখানে জুলাই আন্দোলনে আহত এবং গণঅধিকার পরিষদের অনেকে জড়ো হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে ওই বাড়িতে জিএম কাদের নেই। বাড়িটি ভাঙচুর বা কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যাতে হয় একারণে বাড়তি সতর্ক রয়েছে পুলিশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT