ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বড় ৩ দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলেন এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে। আলাদাভাবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের সভায় বেশ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিচারবিভাগীয় তদন্তের নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারপতি থাকার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply