দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আশুলিয়া বাইপাইল থেকে হাত কাটা টিপুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

আশুলিয়া বাইপাইল থেকে হাত কাটা টিপুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

আশুলিয়া-সাভার, ৩১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা সাভার আশুলিয়া বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা হাত কাটা টিপুকে গ্রেফতার করা হয়।

 

হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল – ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে।

 

কুখ্যাত এই আসামী বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলত। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতো। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে। অবশেষে আজ আনুমানিক ২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে। সাথে আরো গ্রেফতার হয় তার সহযোগী (১) আমির হোসেন পিতাঃ মোঃ তাইজুল ইসলাম গ্রামঃ মাধপ পুর, পোঃ আলিয়া মাদ্রাসা, থানাঃ মানিকগঞ্জ সদর, জেলাঃ মানিকগঞ্জ। (২) মোঃ নূর মোহাম্মদ পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন, গ্রামঃ নিহাল পুর, পোঃ তেওতা, থানাঃ শিবালয়, জেলাঃ মানিকগঞ্জ। (৩) মোঃ রহমতুল্লাহ শেখ পিতাঃ জামিল আহম্মেদ, গ্রামঃ চর মানিকদা, পোঃ লতিফ পুর, থানাঃ গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ

 

গ্রেফতারের সময় তল্লাশি করে অনেক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT