দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবা মো. রুবেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছিল। বাদী ছিলেন ভুক্তভোগীর নানি। আজ সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন।

 

রায়ে দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

 

রায়ে আরও উল্লেখ করা হয়, আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ক্ষতিগ্রস্তকে দেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হলো।

 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম জর্জ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করছি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

 

ঘটনা সম্পর্কে যা জানা গেল:

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভাড়া বাসায় ভিকটিম ও তার পিতা মো. রুবেল ঘুমাচ্ছিলেন। এ সময় রাত সাড়ে ৩টার দিকে আসামি রুবেল ভিকটিমকে ঘুম থেকে তুলে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার প্রায় ২ বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি রুবেল ভিকটিমকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। আসামি ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যান। একই বছরের ২১ অক্টোবর ভিকটিমের নানি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

২০১৯ সালের ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT