দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জামায়াতে ইসলামী নুরের ওপর হামলায় জড়িত : ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান

জামায়াতে ইসলামী নুরের ওপর হামলায় জড়িত : ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত।  তার দাবি, নির্বাচন ঘোলাটে করা ও পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে জামায়াত পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

আমানউল্লাহ আমান বলেন, ‘ছাত্রশিবিরের মূল সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে কোনো নির্বাচন চায় না। নির্বাচনের পরিবেশ নেই— এটা প্রমাণ করতে সারা দেশে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাসহ সাম্প্রতিক প্রায় সব ঘটনার উভয়পক্ষেই জামায়াতের লোকজন ছিল। ভেতরে ঢুকে ‘স্যাবোটাজ’ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করছে এবং তারপর বলছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রই তারা করছে, কিন্তু মানুষ এখন তা বুঝে ফেলেছে।’

 

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা ওই নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শিবির সবসময় দাবি করে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটাও কি চেইন অব কমান্ডের ভেতরে? যদি তাই হয়, তবে এটিই তাদের প্রকৃত আদর্শিক অবস্থান।’

 

রাকসু নির্বাচন প্রসঙ্গে আমান অভিযোগ করেন, ‘শিবিরকে জেতানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিকল্পিতভাবে কাজ করছে। পুরো প্রশাসনই জামায়াতকরণ হয়ে গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো রগ কাটার ইতিহাস ফিরতে দেওয়া হবে না— আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তা হতে দেব না।’

 

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

 

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জহুরুল হক সরদারসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

উল্লেখ্য, রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বেশ কয়েক দিন থেকে রাবি ক্যাম্পাসে আন্দোলন করে আসছিল শাখা ছাত্রদল। এরই অংশ হিসেবে এবং আরও বেশ কিছু ইস্যুতে মঙ্গলবার তারা এই কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT