দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, নুরকে যে আঘাত করা হয়েছে, তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে- এটা স্পষ্ট। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনো সংকটজনক অবস্থায় আছেন। শরীরের যে স্থানগুলোতে আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কেও আঘাত ও রক্তক্ষরণ হয়েছে।

 

তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, সবকিছু সঠিকভাবে চলছে। এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করতে হচ্ছে। তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার।

 

মির্জা ফখরুল আরও বলেন, অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের ওপর তারা কী করছে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তিনি জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি।

 

এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম। এ সময় তিনি ভিপি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। নুর যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সে জন্য তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT