দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পটুয়াখালীতে আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গনধর্ষণ ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

পটুয়াখালীতে আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গনধর্ষণ ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

পটুয়াখালী, ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে  গণধর্ষণ ও  ডাকাতি মামলার  অন্যতম তিন আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ।গ্রেফতার কৃতরা হচ্ছে কাওসার, আশীষ গাইন ও রিপন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমের নেয়া মোবাইল ফোন।

 

 

আজ ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় পটুয়াখালী জেলা  পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে একপ্রেস ব্রিফিং এ বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সাংবাদিকদের জানান, চলতি বছরের গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে আমেরিকা প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে  ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে।ডাকাতদলের স্বীকোরক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন রাতে ৬/৭ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যাক্ত বিল্ডিংএ অবস্থান নেন। রাত দেড়টার দিকে ডাকাতদল কয়েকজন সেলাই রেঞ্জ, বাড়ির বেলকনির গ্রীল কেটে  বাড়ির ভিতরে প্রবেশ করে।  ডাকাতদল প্রথমে তরিকুল ইসলামের মা, বোনকে  বেঁধে ফেলে। এ সময় রুমে থাকা বোনের বাচ্চাদের  চিৎকারে তরিকুল ইসলাম তার রুম থেকে বের হয়ে আসলে ডাকাতরা তাকেও বেঁধে ফেলে,  নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে নেয়।  পরে গ্রেফতারকৃত কাওসার  ও রিপনকে বাড়ির সামনে দুই রুমের সামনে পাহারায় রেখে গ্রেফতার কৃত আশিষ গাইন সহ অন্য ডাকাতরা তরিকুলের বাংলাভাষী মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে রাতেই ডাকাতরা পালিয়ে যায়।

এ খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং  পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায়  তদন্তে অংশ নেন পুলিশ। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের হলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করেন।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী কাওসারকে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানাধীন শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কাওসারের  তথ্যের ভিত্তিতে প্রথমে ঢাকার দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের একটি বস্তি থেকে আসামী রিপনকে গ্রেফতার করে এবং ডাকাতি করে নিয়ে যাওয়া মোবাইল ফোনটি তার কাছ থেকপ উদ্ধার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।  ৪ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে বিকেলে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়। প্রেসব্রিফং এ  বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. জুয়েল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT