টাঙ্গাইল, ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইল পৌর উদ্যানসহ পুরো শহর না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইল পৌর উদ্যানসহ পুরো শহর। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকালে এ ধ্বনিতে মুখরিত হয়।
টাঙ্গাইল জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে দিনটির উদযাপন শুরু হয় । এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ও পীর মাশায়েখগণ।
আলোচনায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব প্রফেসর আব্দুল কুদ্দুস খুসরু (হাজীবাগ দরবার শরীফ)। উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন করটিয়া আহমাদাবাদ শরীফ বিশিষ্ট খলিফা মোহাম্মদ শাহজালাল।
বক্তব্য রাখেন -আলালপুর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব শাহ সুফি মাওলানা আব্দুল ওহাব সিরাজি,করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঘাটাইল আমুয়াবইদ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন অর রশিদ, ময়মনসিংহ দারুন্নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সৈয়দ মাহবুব আল হুসাইন, টাঙ্গাইল কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে বর্ণাঢ্য র্যালি, মিলাদ কিয়াম, দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply