দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিষিদ্ধ আ.লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে : রাশেদ প্রধান

নিষিদ্ধ আ.লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে : রাশেদ প্রধান

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

 

আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

রাশেদ প্রধান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশবিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের উপরে হামলা হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে পতিত আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার নতুন মন্ত্রণালয় খুলেছে।

 

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম, গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসায়। ফেব্রুয়ারিতে নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্র-যুবক ভাইরা সচেতন থাকবেন, ফ্যাসিবাদ ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

 

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, এবি যুব পার্টির সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব সংহতির (পার্থ) সভাপতি হারুন অর রশিদ, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, যুব শক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. ইনজামুল হক, ইসলামি যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, ইসলামি যুব সমাজের সভাপতি মাসুদ খান, যুব আন্দোলনের (এনডিএম) সভাপতি আদনান সানি, যুব অধিকার পাটির (পিআরপি) নজরুল ইসলাম সজিব, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT