রাঙ্গামাটি, ০৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): “চাঁদাবাজি বিরোধী অবস্থান নেওয়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম মেহেদী গুরুতর আহত।
আজ সকাল ১১টায় রাঙ্গামাটি জেনারেল হসপিটাল প্রাঙ্গণে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইমাম মেহেদীর পরিবার ও শুভাকাঙ্খীরা।
গত ০৫/০৯/২০২৫ রাঙামাটি সদর এলাকায় চাঁদাবাজির একটি ঘটনায় ভূক্তভোগীর পক্ষে থানায় অভিযোগ জানাতে গেলে প্রায় ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ইমাম মেহেদীকে পূর্বপরিকল্পিতভাবে এলোপাথারি আঘাত করে।
ঘটনার বিবরণে আরো বলা হয়, সম্প্রতি যুবদল ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কতিপয় নেতাকর্মীদের যৌথ উদ্যোগে চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগীর পক্ষে থানায় অভিযোগ জানাতে গেলে কোতয়ালী থানা সংলগ্ন তবলছড়ি মসজিদের সামনে পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা কতিপয় ছাত্র নামধারী অছাত্র, সন্ত্রাসী ও টোকাই বাহিনী সম্পূর্ণ প্রাণনাশের উদ্দেশ্যে হাতুড়ি, দেশীয় অস্ত্র-শস্ত্র, রড, লাঠিসোটা ইত্যাদি ব্যবহার করে তাকে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত ০৬/০৯/২০১৫ ইং তারিখ দুপুরে চিকিৎসক কর্তৃক রেফারের পর রওনা হয়ে বিকালে উন্নত চিকিৎসার জন্য আহত ইমাম মেহেদী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে।
এখন পর্যন্ত তার অবস্থা আশংকাজনক। আহত রোগী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউরো সার্জেন্ট ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে।
Leave a Reply