দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

শাল্লা (সুনামগঞ্জ), ০৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লায়  বাহাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৮ সেপ্টেম্বর সোমবার উপজেলা গণমিলনায়তনে বাহাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনাজ্জির হোসেন।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, মনোয়ার আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লুৎফুর রহমান তালুকদার, নূর জালাল মন্টি, আসাদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহি উদ্দিন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মইন উদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া।

 

কর্মী সভায় বক্তাগণ দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন ও কষ্ট সহ্য করে যে সকল  নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি, সেই সকল নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাস ও ঐতিহ্যের উপর আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।

 

এছাড়াও উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুবেল আহমেদ, স্বেচ্ছাসেবকদের নেতা  সাগর সরকার, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কয়েস আহমেদ চৌধুরী।

 

কর্মী সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের  প্রমূখ নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT