দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না : শ্রীপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু

বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না : শ্রীপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু

শ্রীপুর(গাজীপুর), ১০ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলীয়করণের কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান উন্নয়নে দৃশ্যত কোনো উন্নয়ন করেনি। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও অবহেলা করেছে। তাদের সময়ে শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না। যে কারণে শিক্ষাকে কাঙ্খিত পর্যায়ে নেওয়া যায়নি। দুর্নীতি ও লুটপাট করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্যে। দুর্নীতির কারণে আজকে দেশ ও সমাজ ধ্বংস হয়ে গেছে।

 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে ‘বাবা-মা’এর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে হতাশা আসবে। সেই হতাশা পরিবার, সমাজ, দেশের উপর প্রভাব পড়বে। অভিভাবকদের উচিত তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা। সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী আছে কি না সেদিকে খেয়াল রাখা। পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা করারও সুযোগ দিতে হবে।

 

নবম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্য বলেন, কোন শিক্ষার্থী নিজ থেকে মনযোগী না হলে শিক্ষক বা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে মনযোগী করতে পারবে না। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী করার জন্য স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

 

টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর সদর ও শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাব ও ইউসিসিএ (বিআরডিবির) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, প্রধান শিক্ষক টি এম জহিরুল ইসলাম, সহকারি শিক্ষক আবু নাসির মোল্লা, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, রিপন ফকির প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT