দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী, ১১ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ  হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও ইন্ডিয়া বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা  বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজু আপা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আলামিন সুজন প্রমূখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রিন্স শরীফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা,  ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য

জিএম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন,সৈয়দ মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান,  জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোর্তুজা, মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও তিনি  সকাল ১০টায়  দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের সুবিধা অসুবিধা সমূহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অবহিত করেন এবং  তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT