দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডাকসু এবং জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে বিজয়ী করেছে কর্তৃপক্ষ : রুহুল কবির রিজভী

ডাকসু এবং জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে বিজয়ী করেছে কর্তৃপক্ষ : রুহুল কবির রিজভী

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। জাকসুর ব্যালটপেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

 

তিনি আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। একইসঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে ‘গভীর নীলনকশা’ বাস্তবায়নের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

 

রিজভী বলেন, দেশে যেভাবে একটি বিশেষ শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র এবং ধর্মপ্রিয় জনগণের জন্য হুমকিস্বরূপ। সরকারের একটি বড় অংশই জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও তিনি অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT