দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
হাসিনার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে হলে দরকার নির্বাচিত সরকার : শামসুজ্জামান দুদু

হাসিনার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে হলে দরকার নির্বাচিত সরকার : শামসুজ্জামান দুদু

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আওয়ামী লীগ এবং তার ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। এবং হাসিনার বিচার আরো বেশি ত্বরান্বিত হবে। বিদেশে যে টাকা পাচার করা হয়েছে, তা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার।” রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

 

দুদু বলেন, “হাসিনাতন্ত্রের পতন হয়েছে প্রায় এক বছরের অধিক কাল। কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণের যে বিষয়টি ছিল সেটি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমরা ১৫ থেকে ১৬ বছরে তিনটি নির্বাচন দেখেছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাধীনে তার নির্বাচন কমিশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে তো যায়নি, বরঞ্চ গণতন্ত্র বিনাশি ভূমিকায় পালন করেছে।”

 

তিনি বলেন, “স্বৈরাচারের পতনের পর মানুষ তার পছন্দের প্রার্থী, মার্কা এবং দলের পক্ষে ভোট দিতে চায়। কিন্তু লক্ষণীয় বিষয়—সরকার তার এক বছরের অধিক কাল এই দায়িত্বটি এখনো পালন করতে পারেনি। আবার কোনো কোনো মহল নানান বক্তব্য এবং কর্মসূচি দিয়ে সেটি (বিভিন্ন দাবি দাওয়া) আগে সম্পূর্ণ করতে হবে এই দাবি দিয়ে, নির্বাচনের বিরোধিতা করছে।”

 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “আমি মনে করি কোনো রাজনৈতিক দল, তার কর্মসূচি ভালোবাসে বলেই সেই দল করে। কিন্তু সেই কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে জনগণের কাছে গিয়ে সেই ম্যান্ডেট নিয়ে আসতে হবে। এবং সরকার গঠন করতে হবে। তারপর তারা নিজেদের কর্মসূচি প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু কিছু রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর কখনো জাতীয় সংসদে একটা সিটও পায়নি। এখন তারাও বলছে, তাদের মতো করে সরকারকে কাজ করতে হবে। এটা হাস্যকর। এটা চাপিয়ে দেওয়ার মত একটা ঘটনা।”

 

তিনি বলেন, “আমি মনে করি, সরকারের উচিত হচ্ছে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের কথা বলেছে, যে রোডম্যাপ সরকার দিয়েছে, সে অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা। এবং সেই নির্বাচন হলে আমি মনে করি বাংলাদেশের সবথেকে হাসিনা বিরোধী যে ভূমিকা পালন করেছে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার সাথে অন্যান্য দলও ভূমিকা পালন করেছে। আগামী দিনে নির্বাচন হলে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ এবং বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।”

 

সাবেক এই সংসদ সদস্য বলেন, “বিএনপি যদি জয়লাভ করে, আওয়ামী লীগ এবং তার সাথে যারা ঘনিষ্ঠ ভূমিকা পালন করছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এর সাথে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে । গণতন্ত্র উত্তরণ হলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। এবং হাসিনার বিচার আরো বেশি ত্বরান্বিত হবে। বিদেশে যে টাকা পাচার করা হয়েছে, তা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার।”

 

আয়োজক সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT