দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফরিদপুরের ভাঙ্গা থানা-উপজেলা অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা

ফরিদপুরের ভাঙ্গা থানা-উপজেলা অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা

ফরিদপুর, ১৫ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আন্দোলনকারীরা উপজেলা অফিস, থানা ও সরকারি যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আজ সোমবার দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা উপজেলা পরিষদে এবং থানায় হামলার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ভেঙে চুরমার করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

 

জানা গেছে, আন্দোলনকারীরা উপজেলা অফিসার্স ক্লাবেও অগ্নিসংযোগ করেছে। দফায়-দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালায়। জনতার ধাওয়ায় মডেল মসজিদে নিরাপদে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এ ঘটনায় ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

এ বিক্ষোভের মূল কারণ হলো জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস। গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয়রা গেজেট প্রকাশের পর থেকে পাঁচদিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার যান চলাচল ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT