দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাঠে নামবে

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাঠে নামবে

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চার দিনব্যাপী জাতীয় কংগ্রেস সামনে রেখে সংবাদ সম্মেলন এ হুঁশিয়ারি দেয় দলটি।

 

নেতৃবৃন্দ বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের অনুপস্থিতি, বিদেশি বিনিয়োগে স্থবিরতা এবং মব সন্ত্রাসে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ জানতে চায় ক্ষমতা কার হাতে। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

 

দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি রাজনৈতিক দলের তিনটি শর্ত থাকা উচিত—অর্থের স্বচ্ছতা, গণতান্ত্রিক চর্চা ও জনসম্পৃক্ততা। এবারও আমরা ঐক্য প্রক্রিয়া নিয়ে এগোবো। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার বিপক্ষে আমরা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সিপিবি মাঠে নামবে।

 

সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ভোটের আকাঙ্ক্ষা নেই দেশে, চলছে মব সন্ত্রাস। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির ভূমিকা অপরিসীম।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হবে। পার্টি সদস্যদের মধ্যে রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে।

 

সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ বলেন, বিদেশি শক্তির চাপ ও প্রভাব মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

 

তিনি বলেন, সামাজিক পরিবর্তনের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সিপিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT