দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আলোচনা চলমান থাকা সত্ত্বেও এখন আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা : আমীর খসরু

আলোচনা চলমান থাকা সত্ত্বেও এখন আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা : আমীর খসরু

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আলোচনা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখা হচ্ছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

আমীর খসরু বলেন, “এখনও আলোচনা চলছে। এর মধ্যে বেশির ভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। এ অবস্থায় আন্দোলনের ডাক বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে।”

 

তিনি আরও বলেন, “নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। যেটা নিয়ে ঐকমত্য হয়নি এখনো, আলোচনাও চলমান, সেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা।”

 

বিএনপির এই নেতা বলেন, “তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। বিতাড়িত শক্তিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কি না সেই প্রশ্নও থেকে যাবে।”

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT