দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জামায়াত-শিবির মুনাফেকির ট্রেনিং সেন্টার খুলেছে : ডা. আউয়াল

জামায়াত-শিবির মুনাফেকির ট্রেনিং সেন্টার খুলেছে : ডা. আউয়াল

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, জামায়াত সবসময়ই স্রোতের বিপরীতে কাজ করে। বিএনপির ওপর ভর করে মন্ত্রী পর্যন্ত হয়েছে। ২০১৮ সালে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এই জামায়াতের কারণে বিএনপিকেও মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে। অথচ মুনাফেকির ট্রেনিং সেন্টার খুলেছে জামায়াত-শিবির।

 

বুধবার পাবনায় ছাত্রদলের সাংগঠনিক সফরে গিয়ে জেলার অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

ছাত্রদল নেতা আউয়াল বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার কাজে ঈর্ষান্বিত হতেন। কখনো তিনি কোনো কাজে প্রথম হতে পারেননি। তবে একটি কাজে তিনি প্রথম হয়েছেন তা হলো বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হিসাবে।

 

সাংগঠনিক সফরে তিনি জেলা ছাত্রদলসহ জেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার গ্রহণ করেন।

 

দুপুরে শহরের গোপালপুর মহল্লার জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন জেলা ছাত্রদল। জেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব আহম্মেদ, মোকছেদুল মোমিন মিথুন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স। অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পদ প্রত্যাশী কয়েক শতাধিক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT