দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : সারজিস আলম

কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : সারজিস আলম

সুনামগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারতের আধিপত্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ও নিষিদ্ধ হবে। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এ সময় সারজিস বলেন, ভারতের আশীর্বাদ নিয়ে কেউ বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে নিষিদ্ধ করতে হবে।

 

তিনি আরও বলেন, আমরা মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার ও গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান চাই। এসব দাবিতে যদি আমরা শক্ত অবস্থান না রাখি, তাহলে জনগণ বলবে— আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।

 

সভায় জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক শামীম এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। সভায় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT