দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এ মামলা করেন তিনি। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন আখতার হোসেন নিজেই।

 

ভিডিও বার্তায় তিনি বলেন, এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির নেতাকর্মীরা ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে এসে মামলা করার জন্য পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি।

 

তিনি আরও বলেন, ইউএস পুলিশকে আমরা এ বিষয় অবহিত করেছি যে, যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটিয়েছে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন।

 

আখতার হোসেন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেনো আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব। আমরা এ কথা বিশ্বাস করি, আওয়ামী সন্ত্রাসীদের অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব।

 

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা আখতারের পিঠে ডিম ছুড়ে মারেন। পরে দেশটির পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT