দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শারর্দীয় দূর্গাপূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা

শারর্দীয় দূর্গাপূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা

কালিয়াকৈর (গাজীপুর), ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা ও শুভেচ্ছা বিনিময় জানানো হয়েছে।

 

আজ রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী  অঙ্গসংগঠনের  উদ্যোগে  শ্রীফলতলী জমিদার মাঠে এই অনুষ্ঠান করা হয়েছে।

 

কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।

 

এছাড়া উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি  দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা  আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য সোহেল রানা সহ উপজেলা ও পৌরসভার   শারদীয় দূর্গা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

কালিয়াকৈর উপজেলা ও পৌর সভায় ১৩৯ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বিএনপির পক্ষথেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT