দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

 

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫ টি। গত বছরের থেকে এবছর প্রায় ১ হাজারের মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব শুরু করেছে, তারা আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ৯ দিন দায়িত্ব পালন করবে।

 

তিনি জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সারাদেশে ৭০ হাজার পুলিশ কাজ করবে। এছাড়া দেশব্যাপী প্রায় ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।

 

উপদেষ্টা বলেন, প্রতিটি পূজা মণ্ডপের কমিটির ৭ জন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করেছে। প্রতি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরিং করার জন্য স্বেচ্ছাসেবীদের এনটিএমসি অ্যাপ এর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহিলা ও শিশু অধিদপ্তর থেকে ৮০ হাজারের মতো লোক দূর্গাপূজার নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে। প্রতি জেলায় ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং করা হয়েছে। ঝুকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সম্প্রতি চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঢাকার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, কারও ভেতরে কোনো ধরনের শঙ্কা নেই।

 

এ সময় খাগড়াছড়ির ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে বসেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT