দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যত বাধাই আসুক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : অ্যাটর্নি জেনারেল

যত বাধাই আসুক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ, ০১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী নির্বাচন সামনে রেখে যত বাধাই আসুক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাধা প্রতিহত করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবে- এটা সামাজিক দায়বদ্ধতা। বলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিস সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

 

মো. আসাদুজ্জামান বলেন, ‘সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সব পথ যখন পথ রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র-জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে।’

 

এই আন্দেলনের ফলে পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতা দিয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংকটকালে সংবিধানের নীতি মেনে চলে না, দেশ কীভাবে চলবে, কে পরিচালনা করবেন- সবকিছু রাজপথ থেকে নির্ধারণ করা হয়, তখন আন্দোলনকারীরাই ঠিক করে এসব। আর এটাই সাংবিধানিক নিয়ম।’

 

এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর সরকার গঠনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, তারপর সরকার গঠন হয়েছে, তখন কি দেশে সংবিধান ছিল? তাহলে তখন সকার গঠন হয়েছে কীভাবে? সবকিছু তখন দায়িত্ব বণ্টনের মাধ্যমে হয়েছে। পরে ১৯৭২ সালে পাকিস্তানের সংবিধানের সহায়তায় বাংলাদেশে সংবিধান রচিত হয়েছে।’

 

‘আমরা ১৯৭১ এবং ২০২৪ সাল কোনোটাকেই ছোট করে দেখব না, তবে দেশরক্ষার নামে যারা এত দিন খুন, গণহত্যা, গুম করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করতেই হবে।’ যোগ করেন অ্যাটর্নি জেনারেল।

 

নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ‘আগামীতে কীভাবে নির্বাচন হবে তা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনগণই নির্ধারণ করবে।’

 

ডায়াবেটিস সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি জাহিদুজ্জামান মনা, মো. আক্তারুজ্জামান, মো. জাহিদুল ইসলাম, মো. মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT