দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ‘আলিফ পরিবহন’-এর বাসে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও বাসের চালকের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে বাস থামানোর পর জোরপূর্বক চালক ও হেলপারকে নামিয়ে মারধর করে। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে হামলাকারীরা বাসটির সামনের কাচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে কাচ ভেঙে ফেলে এবং বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, “বাসটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে।”

 

তিনি আরও জানান, এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে হামলাকারীদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং মালিকানা বিরোধে জড়িত পক্ষগুলোকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

 

যাত্রীবোঝাই বাসে হামলার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT