দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ফরিদপুরের সদরপুরে স্ত্রী ও শাশুড়ি বারান্দায় কবর খুঁড়ে জামাইকে হত্যার চেষ্টা

ফরিদপুরের সদরপুরে স্ত্রী ও শাশুড়ি বারান্দায় কবর খুঁড়ে জামাইকে হত্যার চেষ্টা

ফরিদপুর, ০৪ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মুন্সিগ্রামে চাঞ্চল্যকর এক হত্যাচেষ্টা ঘটনার খবর পাওয়া গেছে। বারান্দায় কবর খুঁড়ে জামাইকে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ির বিরুদ্ধে। ওই ব্যক্তির দেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের জন্য এই হত্যাচেষ্টার উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।

 

ভুক্তভোগী ঠান্ডু বেপারী (৩৫) সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে ঠান্ডু বেপারীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। রাত দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম কাস্তে দিয়ে তাকে হত্যা চেষ্টা চালান। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখে তারা।

 

তবে দড়ি বাঁধা থাকায় গলা পুরোপুরি কাটেনি বলে বেঁচে যান ঠান্ডু বেপারি। তিনি জেগে ওঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়। তিনি জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যে এই হত্যাচেষ্টা বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT