দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য : জামায়াত

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য : জামায়াত

ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না। পার্লামেন্টও এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

 

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট হতে পারে। গণভোট কবে হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের বিষয়ে জনগণ এখনো অভ্যস্ত নয়। তবে যাতে জাতীয় নির্বাচন কোনো জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর অথবা ডিসেম্বরেই গণভোট করা যেতে পারে। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেও এটি আয়োজন সম্ভব। একবার গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না। সহজভাবে এগোলে সবাই নিরাপদে থাকবে — আমরাও, জাতিও।

 

তিনি বলেন, সনদের আইনি ভিত্তির জন্য গণভোট হলে তা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। এটি কখনো চ্যালেঞ্জ করা হলেও টিকবে এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।

 

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। এমনকি গণভোটের ফল আমাদের বিপক্ষে গেলেও আমরা তা মেনে নেব।

 

হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংস্কারের প্রশ্নে আমরা সবসময় সক্রিয় ছিলাম। সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরিতে সবাই গণভোটের পক্ষে একমত হয়েছেন। তবে গণভোট আগে হবে না পরে— সে বিষয়ে আলোচনা চলতে পারে। মূল বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে, তবে তার আগে সরকারকে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT