দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবে না : কাজী সাইয়েদুল আলম বাবুল

কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবে না : কাজী সাইয়েদুল আলম বাবুল

কালিয়াকৈর(গাজীপুর), ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কালিয়াকৈরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকালে, বোয়ালী নরেন্দ্র নারায়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আজম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।

 

প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন- কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবে না।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সদস্য মোঃ মজিবুর রহমান, সাবেক সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপি যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ।

 

বক্তব্য রাখেন-কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড: কামরুজ্জামান, কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাএদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি সহ কালিয়াকৈর উপজেলা, পৌর ও বোয়ালী বি এন পির সিনিয়র নেতৃবৃন্দ।

 

অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন-কালিয়াকৈর জাসাস এর আহবায়ক মোঃমজিবর রহমান ও বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন  সম্পাদক অরুন প্রসাদ মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT