দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়াকে ঘিরে যা বললেন নুরুল হক নুর

নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়াকে ঘিরে যা বললেন নুরুল হক নুর

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): অন্তর্বর্তী সরকারের আমলে নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সম্প্রচারের লাইসেন্স দেওয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে লাইসেন্সপ্রাপ্ত এই দুটি টিভিকে ঘিরে ‘স্বজনপ্রীতি ও অস্বচ্ছতা’ নিয়ে সরব হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নুর বলেন,“শুনেছি এনসিপির দুই নেতার নামে দুটি গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের নামে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের আমি চিনি। নিজেদের সংসারই ঠিকভাবে চালাতে হিমশিম খাচ্ছেন তারা, সেখানে টেলিভিশন পরিচালনা করবেন কীভাবে?”

 

তিনি আরও বলেন,“আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পর থেকে আমি যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি। যাদের কথা বলা হচ্ছে, তারা একসময় আমার সহকর্মী ছিলেন। কেউ ছোট একটি পত্রিকায় কাজ করেন, কারও খুব বেশি আয়ও নেই। মূলধারার গণমাধ্যমেও তারা কেউ কাজ করেন না। তাই কীভাবে, কোথা থেকে তাদের এই সুযোগ দেওয়া হলো—তা আমার অজানা। বিষয়টি আমাকে বিস্মিত করেছে।”

 

ভিপি নুরের দাবি, এই ঘটনা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণের প্রমাণ দিয়েছে। তিনি বলেন,“ওয়ান-ইলেভেনের সময় সরকার দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিল, এখন সেই চিত্র নেই। বরং পুরোনো ধাঁচে ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, স্বজনপ্রীতি আর প্রতিষ্ঠান দখলের দৃশ্যই দেখা যাচ্ছে। আমরা এই সরকার থেকে এমন কিছু আশা করিনি। যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরই এর দায় নিতে হবে।”

 

গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে।

 

নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন। এর আগে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

 

লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের আরেক ব্যক্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন। ছাত্রজীবনে একটি ইংরেজি দৈনিকের ক্যাম্পাস প্রতিবেদক ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যুক্ত থাকলেও আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেননি।

 

গণমাধ্যমের লাইসেন্স ইস্যুতে রাজনৈতিক সম্পৃক্ততা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিপি নুর ছাড়াও কয়েকজন নাগরিক সমাজের প্রতিনিধি। তারা বলছেন, সরকারের উচিত গণমাধ্যমের লাইসেন্স বণ্টনে স্বচ্ছ নীতিমালা অনুসরণ করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

 

অন্যদিকে এনসিপির একাধিক নেতা দাবি করেছেন, লাইসেন্স প্রাপ্তদের পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে, এবং এই অনুমোদনের পেছনে কোনো রাজনৈতিক প্রভাব নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT