দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জনকে গ্রেপ্তারের পর ঝটিকা মিছিলের সংখ্যা কমে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জনকে গ্রেপ্তারের পর ঝটিকা মিছিলের সংখ্যা কমে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সম্প্রতি রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ গ্রেপ্তারের পর দলটির ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

বুধবার বিকালে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন গাড়ি (ডাবল কেবিন পিকআপ) ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) হস্তান্তর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের যানবাহনের স্বল্পতা অনেক দিন ধরে। ২০০ গাড়ি ক্রয় করা হয়েছে। এরপরও আরও গাড়ির স্বল্পতা থাকবে। যে পরিমাণ গাড়ির প্রয়োজন সে পরিমাণ গাড়ি আমাদের নেই। সেজন্য প্রধান উপদেষ্টার নির্দেশনায় ফাইন্যান্স উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার সহযোগিতায় সরকারিভাবে ২০০ গাড়ি ক্রয় করা সম্ভব হয়েছে। এ বছর হয়তো আরও অনেকগুলো গাড়ি ক্রয় করা হবে।

 

তিনি বলেন, পুলিশের গাড়ির স্বল্পতা অনেক। তাছাড়া ব্যবস্থাপনার সমস্যাও আছে। ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি থানাই ভাড়া ভবনে। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরও দুটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

 

একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য ঝটিকা মিছিলসহ অন্যান্য আয়োজন করছে। এসব কেন ঠেকানো যাচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝটিকা মিছিলের সংখ্যা কিন্তু কমছে। ২৪৪ জনকে একযোগে হাতেনাতে ধরার পর সংখ্যাটা কমছে। আপনারা (গণমাধ্যম) যদি এভাবে সহযোগিতা করেন, তাহলে এগুলো আরও কমে যাবে। একসময় নাই হয়ে যাবে। অপরাধের সংখ্যাও কমছে।

 

তিনি বলেন, সবাই যখন নির্বাচন মুডে আসবে, তখন এই ধরনের অপরাধ কমে যাবে। তবে তখন রাজনৈতিক কার্যক্রম বাড়বে। তখন বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অনুষ্ঠান করবে। নির্বাচনের জন্য তো কয়েকটা প্রতিষ্ঠানের কাজ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি হলো নির্বাচন কমিশন। এরপর প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। সবাই যদি সহযোগিতা করে, তাহলে নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হবে।

 

জনগণ হলো সব থেকে বড় স্টেকহোল্ডার উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কেউ কিছু আটকাতে পারবে না। জনগণ হচ্ছেন বড় ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচনের ব্যাপারে অনেক বেশি সচেতন। এখনই কিন্তু চায়ের স্টলে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আপনারাও প্রচার করবেন, যত দিন ঘনিয়ে আসবে আলোচনা আরও বেশি হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য আমাদের সবার চেষ্টা থাকবে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের ওপরে হামলা, মারধর, নির্যাতনের ঘটনা ঘটছে— এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সংখ্যা কমছে। কিছুদিন আগে নরসিংদীতে এমন ঘটনা ঘটেছে। এ রকম ঘটনা কিন্তু কমে আসছে। আপনারা যদি প্রচার করে যান, তাহলে আমাদের জন্য ভালো হয়, জনগণও সচেতন হবে। কারণ সবকিছুর মূলেই তো জনগণ। তারা যখন দেখবে এসব তো খারাপ, তখন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT