দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণতন্ত্র মঞ্চ ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করলো

গণতন্ত্র মঞ্চ ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করলো

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে ‘গণতন্ত্র’ মঞ্চ।

 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।

 

১৪০ আসনের তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন—বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মনবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন।

 

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, গণতন্ত্র মঞ্চের ৬ সংগঠন এক সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্তে এসেছি। কিন্তু গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুক্ত হতে পারে এমন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা রয়েছে। সেদিক থেকে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে এবং অন্যভাবেও মঞ্চের আকার বাড়তে পারে।

 

তিনি বলেন, নতুন ভাবে গণতন্ত্র মঞ্চসহ যেকোনো নির্বাচনি জোট হতে পারে। এমনকি এই জোটের আরো বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে তিন ধরনের তালিকা তৈরি করছি। প্রথমে ৩০০ আসনে প্রার্থী তালিকা বাছাই করব। তারই অংশ হিসেবে আজকে ১৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব।আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত করে তাহলে সমঝোতার ভিত্তিতে সেটা বৃদ্ধি করব বা কমাবো।

 

প্রথম দফা তালিকা সংবাদ সম্মেলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ইসলাম ভূঁইয়া পড়ে শুনান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT