দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আর কোনো স্বৈরাচারী সরকারকে জনগণ দেখতে চায় না : আমান উল্লাহ আমান

আর কোনো স্বৈরাচারী সরকারকে জনগণ দেখতে চায় না : আমান উল্লাহ আমান

ঢাকা, ১০ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলনে নাজির উদ্দিন জেহাদ শহীদ হন। নব্বইয়ের ওই গণআন্দোলনে এরশাদ সরকারের পতন হয়েছিল। এরই ধারাবাহিকতায় চব্বিশের গণআন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। দেশের জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না।

 

শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) সকালে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

আমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা ফিরে আসবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT