দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষের কাছে ভোট চাইছে : এ্যানী

একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষের কাছে ভোট চাইছে : এ্যানী

লক্ষ্মীপুর, ১১ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতোটুকু যৌক্তিকতা রয়েছে?

 

তিনি বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ উক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা-কেরাত পড়লেই হয়। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ জীবনীগ্রন্থ অনুসরণ করলে যথেষ্ট।

 

এ সময় মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সুন্দর সমাজ গঠন করতে হলে এখুনি মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন। দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো-বা আমরা পুলিশকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবো।

 

বিএনপির আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম. এ ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমী ভূঁইয়া, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, যুগ্ন-আহবায়ক আবদুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT