দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাতের অন্ধকারে ভোট চাই না : প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন

রাতের অন্ধকারে ভোট চাই না : প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন

চট্টগ্রাম, ১২ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দিন বলেছেন, রাতের অন্ধকারে ভোট চাই না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন।

 

আজ রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের পরিবেশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।

 

সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভিড় না থাকলে ১০ মিনিট থাকার অনুমতি দেওয়া হবে, প্রয়োজন হলে আরও সময় দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সাংবাদিকদের সহযোগিতা চাই। তারা যেন নির্বাচন কাভার করতে পারেন, আমরা তাতে সহায়তা করব। সত্য ও সঠিক তথ্য তুলে ধরা হবে। মিথ্যা প্রচার বা ভুল তথ্য যাতে না ছড়ায়, আমরা সে জন্য সক্রিয় থাকব। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সাংবাদিকদের।

 

ফ্যাক্ট চেকিংয়ের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি। কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেল সঠিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে। নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য নারী-পুরুষ ভোটাররা যাতে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সাংবাদিকদের সহযোগিতা করবে।

 

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। রোহিঙ্গা ভোটারদের বিষয়ে তিনি বলেন, নির্বাচন হবে নতুন ভোটার তালিকার ওপর ভিত্তি করে, যা সাধারণ মানুষের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করবে।

 

এ. এম. এম নাসির উদ্দিন বলেন, যারা নেতৃত্বে রয়েছেন, তারা দেশের জন্য সুন্দর একটি নির্বাচন নিশ্চিত করতে নিজেদের জীবন ঝুঁকিতে রেখেছেন। তাই কমিশনের কর্মকর্তা ও নির্বাহী কেউ কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে না। সবাইকে সতর্কভাবে তথ্য যাচাই করতে হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সহযোগী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT