দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ছাত্রীদের হলে উদ্যোগে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল

ছাত্রীদের হলে উদ্যোগে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল

বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৬ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল ও সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন।

 

প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল গ্লাভস, নাপা, ব্যান্ডেজ, স্যালাইন, জীবাণুনাশক, তুলা ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ।

 

এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাপসী রাবেয়া তপসী হল ও বেগম সুফিয়া কামাল হলে  এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা যেকোনো হালকা অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে। ছাত্রছাত্রীদের পাশে থাকা, তাদের প্রয়োজনের সময় সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।

আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরণের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।

 

মেয়েদের হলের শিক্ষার্থীরা সৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।

ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতার সময় এমন ফার্স্ট এইড বক্স থাকলে অনেক উপকার হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT